শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ভোলায় ব্যবসায়ীদের সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

ভোলায় ব্যবসায়ীদের সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

ভোলায় ব্যবসায়ীদের সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি বলেছেন, ১৯৭১সালের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সাথে আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কৃষি, সার ও জ্বালানী খাতে খুবই সম্ভবনাময় দেশ। এজন্য ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে আলজেরিয়া বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। 

ভোলা চেম্বার অব কমার্সের  এ মতবিনিময় সভার আয়োজনে

বৃহস্পতিবার (১৪মে) দুপুরে ভোলা সার্কিট হাউজ হল রুমে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 তিনি আরো বলেন, আজকের এই পরিদর্শন বাংলাদেশ এবং আলজেরিয়ার সম্পর্ক আরো গভীর করে তুলবে। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এর আগে বাংলাদেশের সংকটকালিন সময়ে আলজেরিয়া সব সময় সহযোগীতা করেছে ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে। বাংলাদেশীদের জন্য মাত্র ১০মিনিটে আলজেরিয়ার দূতাবাস ভিসা সরবারহ করবে।

ভোলা পরিদর্শন করে আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ভোলা একটি সুন্দর ও সম্ভবনাময় শহর। এ জেলায় কৃষি, সারকারখানা, জ¦ালানীতে খুবই সম্ভাবনা রয়েছে। ভোলা পরিদর্শন করে আমি খুবই আনন্দিত হয়েছি।

ভোলায় খুব সুন্দর উন্নয়ন হয়েছে। ভোলায় সার কারখানা গড়ে তোলার ব্যাপক সম্ভবনা রয়েছে। এ খাতে আলজেরিয়া বিনিয়োগ করতে আগ্রহী। 

সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার নানা মুখী বিষয় নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন বক্তারা।

চেম্বার অব কমার্সের সহসভাপতি হুমায়ুন কবির সোপানের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ গোলাম নবী আলমগীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম খান, মো. রাইসুল আলম, তরিকুল ইসলাম কায়েদ, মো. সোহেল প্রমুখ। এ সময় ভোলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১