শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন

ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন

"করতোয়া নদী পেরিয়ে ভোট দিতে যেতে চাই না, নিজেদের সংলগ্ন ও একই মৌজার ওয়ার্ডেই থাকতে চাই"— এমন দাবিতে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের এনায়েতপুর গ্রামবাসী মানববন্ধন করেছেন।

শুক্রবার বিকেলে এনায়েতপুর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ শিমুল আহম্মেদ, আকতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, নতুন প্রশাসনিক বিন্যাসে এনায়েতপুর গ্রামকে শিবগঞ্জ ইউনিয়নের নবগঠিত ৬ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই ওয়ার্ডের দেবীপুর ও ধোন্দাকোলা গ্রামের সঙ্গে এনায়েতপুরের দূরত্ব প্রায় চার কিলোমিটার। সেখানে যেতে করতোয়া নদী পার হতে হয়। ফলে ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতে চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে। এতে অনেকেই ভোট দিতে নিরুৎসাহিত হতে পারেন।

তারা আরও বলেন, এনায়েতপুর গ্রামের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং মৌজা বিবেচনায় গুজিয়া ও তেলীপাড়া নিয়ে গঠিত ৪ নম্বর ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত থাকাই অধিক যৌক্তিক। এনায়েতপুর একই মৌজার অন্তর্ভুক্ত হওয়ায় ৪ নম্বর ওয়ার্ডে যুক্ত হলে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, সরকারি সেবা গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
মানববন্ধন থেকে এনায়েতপুর গ্রামকে নবগঠিত ৬ নম্বর ওয়ার্ড থেকে বাদ দিয়ে ৪ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬