বৃহস্পতিবার ডিবির এসআই কামরুজ্জামান নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডল গণমাধ্যমকে জানান, নড়াইল থেকে যশোরগামী 'অথৈই- সোহান পরিবহন' নামের একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলী কাছে থাকা একটি শুঁটকির ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার ও তাকে আটক করা হয় হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।