সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

যুবদল নেতা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মীরসরাইয়ে বিক্ষোভ

যুবদল নেতা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মীরসরাইয়ে বিক্ষোভ

মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান। সঞ্চালনা করেন মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন।

সমাবেশে বক্তব্য দেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম বাবলু, যুগ্ম আহ্বায়ক ডা. শহিদ, নুরুল আমিন কোম্পানি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য হারুন উর রশিদ, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন সুমন, সদস্যসচিব আবু তালেব শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, আসলাম খান।

এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, সদস্যসচিব আকবর মির্জা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, শামীম, মাসুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও এখনো জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। ফলে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১