শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

লেখক

জেলা রিপোর্টার, নড়াইল

সারা দেশ

নড়াইল ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগে জালিয়াতির অভিযোগে সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল সদর উপজেলার আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ জালিয়াতি, পত্রিকার কপি জাল, এবং এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি সহ ছয় জনের বিরুদ্ধে বৃহস্পতিবার (৯ জুলাই) আদালতে মামলা করা হয়েছে।

২০২৬-০৭-১৫ ১৭:০৪

সারা দেশ

নড়াইলে মায়ের দুধ পান করানোর সময় শ্বাসনালিতে আটকে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় মায়ের দুধ পান করার সময় শ্বাসনালিতে দুধ আটকে আরহান সরদার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

২০২৬-০৭-১৪ ১৯:৪১

সারা দেশ

বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে নড়াইলে ডাক কর্মচারীদের ধর্মঘট

বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে নড়াইলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ডাকঘরের কর্মচারীরা।

২০২৬-০৭-১১ ১৮:৪২

সারা দেশ

নড়াইল হাড়িয়ার ঘোপ রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

নড়াইল কালিয়া উপজেলার রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে চাচড়ি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড স্থানীয় ইউপি সদস্য মাহফুজ ফকির ও ৮ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিহাব ফকিরের বিরুদ্ধে।

২০২৬-০৭-০৮ ১৬:০৭

সারা দেশ

নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তাকে বদলি

অবশেষে বদলি করা হয়েছে নড়াইল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানকে। সম্প্রতি তাকে ঘিরে ঘুষের অভিযোগ, হামলা ও পাল্টাপাল্টি মামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে মৎস্য অধিদপ্তর এ বদলির আদেশ জারি করে।

২০২৬-০৭-০৭ ২০:৪২

সারা দেশ

নড়াইলে জুলাইযোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

নড়াইলে জুলাইযোদ্ধা ও আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন ছাত্রদের মারার জন্য দেড়লক্ষ করে টাকা পুরস্কার ঘোষণা করার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

২০২৬-০৭-০৭ ১৬:২৮

সারা দেশ

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইচ বেগম ওরফে লাইচনার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

২০২৬-০৭-০৫ ২৩:৩৭

সারা দেশ

তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে ডাকাতির ঘটনায় টানা তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য ও ডাকাতির মালামাল কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত গলিত স্বর্ণও উদ্ধার করা হয়েছে। টানা তিন দিন অভিযান চালিয়ে নড়াইল, গোপালগঞ্জ এবং খুলনা জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৮ জুন রাতে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের সালাহ উদ্দীন খাঁনের (৫৪) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। আজ রবিবার (৫ জুলাই) দুপুরে নড়াইল জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২৬-০৭-০৫ ১৯:৪৭

সারা দেশ

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মৎস্য কর্মকর্তারনহামলা ও মামলার

নড়াইল সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের বিরুদ্ধে ঘুষের টাকা আত্মসাৎ, মারধর ও মিথ্যা মামলা দেয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতা। প্রদর্শনী বরাদ্দের নামে নেয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হামলা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

২০২৬-০৬-৩০ ২০:১৯

সারা দেশ

সম্প্রতি অনাকাঙ্খিত ঘটনার জন্য সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সর্তক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রোববার (২৮ জুন) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

২০২৬-০৬-২৮ ১৮:৫৩

সারা দেশ

নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম অনুদানের তালিকায় দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া)ন আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান মঞ্জুরির একটি তালিকায় তার মেয়ের নাম পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই তালিকায় সংসদ সদস্যের মেয়ে ফাইজার নাম থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।ভাইরাল হওয়া সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে ইস্যুকৃত ১৮ জুন ২০২৬ তারিখের একটি পত্রে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ১০ জনের নামে অনুদান মঞ্জুরির অনুমোদন দেওয়া হয়েছে।তালিকায় ১ নম্বরে হবোখালী গ্রামের ফাইজা, পিতা মো. বাচ্চুর নামে ১০ হাজার টাকা এবং ৮ নম্বরে ফাইজা, পিতা মো. আতাউরের নামে আরও ১০ হাজার টাকা অনুদানের উল্লেখ রয়েছে। এ দুই নামের মধ্যে একটি সংসদ সদস্যের মেয়ের বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

২০২৬-০৬-২৭ ২১:১৫

সারা দেশ

লোহাগড়ায় হাজরাখালী সমবায় সমিতির "বাতিল ও ভুয়া" কমিটি বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে হাজরাখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বাতিলকৃত ব্যবস্থাপনা কমিটি পুনর্বহালের চেষ্টায় এলাকায় উত্তেজনা বিরাজের অভিযোগ পাওয়া গেছে।

২০২৬-০৬-২৫ ১৮:৫২

সারা দেশ

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে।

২০২৬-০৬-২৪ ১৪:৪৫

সারা দেশ

এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রোল, যুবককে লিগ্যাল নোটিশ

নড়াইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

২০২৬-০৬-২১ ২০:০৭

সারা দেশ

নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নড়াইলের নড়াগাতী থানার একটি গ্রামে ১১ বছরের এক শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সিদ্দিক মোল্যা (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

২০২৬-০৬-১৫ ২১:৩১

সারা দেশ

নড়াইলের কাশিপুর ইউনিয়নবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। এলাকার গরিব ও অসহায় মানুষের জন্য পাঁচ বছর ফ্রি অ্যাম্বুলেন্স (বিনামূল্য) সার্ভিস চালু করলেন কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের ব্যবসায়ী আতিকুল ইসলাম। এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি ইউনিয়নবাসী।

২০২৬-০৬-১৩ ২১:০৯

সারা দেশ

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ মামলার আসামি গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি তামিম মোল্যা (২১) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।মঙ্গলবার (৯জুন) রাতে তথ্য-প্রযুক্তি'র সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তামিম মোল্যা মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। তবে ঘটনার পর থেকে সে পলাতক ছিল।মামলা সূত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত ২১মে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মঙ্গলহাটা গ্রামের রায়হান,তামিম ও লিকু পরস্পর যোগসাজগে তাকে ধরে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এ ঘটনায় ক্ষোভে ওই পরীক্ষার্থী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় পরীক্ষার্থীর মা সুমনা বেগম বাদী হয়ে উল্লেখিত তিনজন কে আসামি করে গত ২৪ মে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২।লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বুধবার (১০জুন) দুপুরে বলেন,এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা মামলার আসামী তামিম মোল্যা কে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছ্। অন্য দুই পলাতক আসামি রায়হান ও লিকু মোল্যা কে গ্রেফতারে চেষ্টা চলছে।

২০২৬-০৬-১০ ১৮:০৪

সারা দেশ

নড়াইলে কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার বার্তার উদ্বোধন

কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নের লক্ষ্য নিয়ে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটরন)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

২০২৬-০৬-১০ ১৭:৫৯

সারা দেশ

নড়াইলে দুই ভাইয়ের মৃত্যু পুকুরের পানিতে ডুবে

নড়াইলের সদর উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

২০২৬-০৬-১০ ১৬:০৩

সারা দেশ

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক অর্ধদিবস কর্মশালা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুচিরপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা চলে।

২০২৬-০৬-০৮ ১৯:৫০

সারা দেশ

নড়াইলে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

২০২৬-০৬-০৬ ১৯:১৪

সারা দেশ

নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন

নড়াইল সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

২০২৬-০৬-০৩ ১৭:১৬

সারা দেশ

নড়াইলে নদীতে গোসলে নেমে ডুবে প্রাণ গেল শিশুর

নড়াইলের লোহাগড়া উপজেলায় নদীতে গোসল করতে নেমে ডুবে রায়হান মীর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রায়হান মীর আকড়া গ্রামের জান্নাত মীরের ছেলে।

২০২৬-০৬-০২ ১৯:৩০

সারা দেশ

ধান সংগ্রহ উদ্বোধনের আগেই নড়াইল খাদ্যগুদামে ধান প্রবেশ

সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই নড়াইল সদর খাদ্যগুদামে বিপুল পরিমাণ ধান প্রবেশ করানোকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

২০২৬-০৬-০২ ১৮:৩২

সারা দেশ

নড়াইলে বিএনপি অফিস করার চাঁদাবাজির পঞ্চাশ হাজার টাকা সভাপতির পকেটে

সরকারি রাজস্ব ফাকি দিয়ে নড়াইলের মুলিয়া ইউনিয়নের মুলিয়া পানতিতা খেয়াঘাট দীপক বিশ্বাস ও অংশ নামে স্থানীয় দুই মাঝিকে বরাদ্দ দিয়ে বিএনপি অফিস করার নামে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিকের বিরুদ্ধে।

২০২৬-০৫-২১ ১৯:৫৬

সারা দেশ

নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নড়াইলের আলোচিত বড়কুলা ৩ হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর আবারও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত জনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২৬-০৫-২০ ১৫:২১

সারা দেশ

নড়াইলে পরকীয়া প্রেমিক আটক, শিকল বেঁধে নারীকে নির্যাতন ও চুল কেটে দেওয়া

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে আটক করে নির্যাতনের চেষ্টার ঘটনা ঘটেছে। (১৭ মে) রবিবার ভোর রাতে গ্রামবাসী তাদের হাতেনাতে ধরে অবরুদ্ধ করে।​স্থানীয় সূত্রে জানা গেছে, চাচই গ্রামের প্রবাসী রেজাউল আলীর স্ত্রী মনিরা বেগমের সাথে একই গ্রামের আতর আলীর দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার ভোর রাতে প্রেমিক আতর আলী মনিরা বেগমের শয়নকক্ষে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ঘরের ভেতর থেকে মনিরা বেগম এবং ঘরের মাচার নিচে লুকিয়ে থাকা আতর আলীকে হাতেনাতে ধরে ফেলে।​পরবর্তীতে উত্তেজিত গ্রামবাসী দুজনকে শিকল দিয়ে বেঁধে ঘর থেকে বের করে আনে এবং মনিরা বেগমের মাথার চুল কেটে দেওয়ার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী মনিরা বেগম চিৎকার করে এর তীব্র প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন, "কোনো অনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে চুল কাটার অধিকার গ্রামবাসী কোথায় পেলো?"​আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে চুল কাটার চেষ্টা ও শিকলবন্দী করার বিষয়টিকে স্থানীয় সচেতন মহল মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।​এদিকে ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে।

২০২৬-০৫-১৭ ২১:৩৯

সারা দেশ

নড়াইলে মাদক মুক্ত সমাজ গড়ার আহ্বান-এমপি আতাউর রহমান বাচ্চু

নড়াইলে নিজ জন্ম মাটি থেকে মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দল মতহীন ঐক্যের আহ্বান-এমপি আতাউর রহমান বাচ্চু। একটি উন্নত ও সমৃদ্ধশালী সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।

২০২৬-০৫-১৬ ১৭:০৩

সারা দেশ

বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার জোরদারে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৫-১৩ ১৬:৪০

সারা দেশ

নড়াইলে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৫-১৩ ১৫:৫২

সারা দেশ

নড়াইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি কে র‌্যাব-৬ গ্রেফতার

নড়াইলের লোহাগড়া পৌরসভা আলা মুনসীর মোড়ে দশ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি আকতার খান (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (৭মে) বিকাল ৫টার দিকে র‌্যাব-৬,সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা

২০২৬-০৫-০৭ ২০:৩৫

সারা দেশ

অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপনে ইলিশ বিক্রিয় নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ৪

“ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়” এই নামগুলো ব্যবহার করে ফেসবুকে পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ সরবরাহের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটের দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি সিম ও ৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।

২০২৬-০৪-২৩ ২৩:৫০

সারা দেশ

নড়াইলে ‘হাম-রুবেলা’ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নড়াইলে ‘সব শিশুকে টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো’এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল সদর হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

২০২৬-০৪-২০ ১৩:২৬

সারা দেশ

নড়াইলে বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগের আক্রমনে হতাশায় কৃষকেরা

নড়াইলের কালিয়া উপজেলায় বোরো ধানের শীষে পেনিকেল ব্লাইট নামক রোগের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ব্লকের প্রায় ১৫ হেক্টর (প্রায় ৪৮ একর) বোরোধানে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত রোগ নিয়ন্ত্রণ ও কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

২০২৬-০৪-২০ ১৩:২৪

সারা দেশ

নড়াইলে জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নড়াইলে জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২০২৬-০৪-১৯ ১৮:৪৭

সারা দেশ

নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াত পথ

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামে সীমানা প্রাচীর নির্মাণ করে একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৫টি জেলে পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে ওই জেলে পরিবারগুলো।

২০২৬-০৪-১৮ ১৯:৫৫

সারা দেশ

ইউটিউব দেখে ব্লাক রাইস চাষে রহমতের বাজিমাত

ইউটিউব দেখে ব্লাক রাইস চাষ করে সাফল্যের মুখ দেখেছেন নড়াইলের কালিয়া উপজেলার এক কৃষক। নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের কৃষক রহমত আলী উত্তর অঞ্চল থেকে অনলাইনের মাধ্যমে এক কেজি ব্লাক রাইস ধানের বীজ সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে আবাদ শুরু করেন। তিনি প্রচলিত সাধারণ ধানের মতোই ১০ শতাংশ জমিতে চাষ করেন। চাষাবাদে তার মোট খরচ হয়েছে প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা, যা সাধারণ ধান চাষের মতোই। ব্যতিক্রমী এই উদ্যোগ এখন স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। কৃষক রহমত আলী বলেন, “আমি ইউটিউব ও বিভিন্ন কৃষিভিত্তিক চ্যানেল দেখে ব্লাক রাইস চাষে উৎসাহিত হই। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করি। পরবর্তীতে উত্তর অঞ্চল থেকে অনলাইনে ব্ল্যাক রাইসের বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। ধানের ফলনও খুব ভালো হয়েছে।”

২০২৬-০৪-১৪ ১৯:১৩

সারা দেশ

নড়াইলে ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলে ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও ক্যারিয়ার গাইডলাইনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

২০২৬-০৪-০৯ ২০:০৪