শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নড়াইলে নদীতে গোসলে নেমে ডুবে প্রাণ গেল শিশুর

নড়াইলে নদীতে গোসলে নেমে ডুবে প্রাণ গেল শিশুর

নড়াইলের লোহাগড়া উপজেলায় নদীতে গোসল করতে নেমে ডুবে রায়হান মীর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রায়হান মীর আকড়া গ্রামের জান্নাত মীরের ছেলে।

স্থানীয়রা জানায়, নবগঙ্গা নদীর তীরে রায়হানদের বাড়ি। মঙ্গলবার সকাল ১১টার দিকে নদীর সমিতির ঘাটে গোসল করতে যায় সে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা নদী ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায়ে তাকে কোথাও খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। চার ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়।

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জিন্নাত আলী বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগউজ্জামান বলেন, ‘চার ঘণ্টা খোঁজাখুঁজির পর আমরা শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মরদেহটি চরকোটাখোল হাফিজিয়া মাদরাসায় রাখা হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য এখানে উপস্থিত আছেন। তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১