শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

নড়াইলে কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার বার্তার উদ্বোধন

নড়াইলে কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার বার্তার উদ্বোধন

কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নের লক্ষ্য নিয়ে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটরন)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। উদ্বোধনের পর তিনি বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষি উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলো সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নড়াইলের জলবায়ু ও পরিবেশ তিন ও চার ফসলি চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগী। উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ১৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে জ্ঞান বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং কৃষকদের সক্ষমতা উন্নয়নে কাজ করা হচ্ছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১